নগরীতে পাখি গবেষণাবিষয়ক কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার

পাখির প্রজাতি শনাক্তকরণ, স্বভাব ও আচরণ পর্যবেক্ষণ, আবাসস্থল সম্পর্কে ধারণা এবং পাখিবিষয়ক গবেষণার প্রাথমিক দক্ষতা অর্জনের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড রিসার্চ ওয়ার্কশপ-২০২৬’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটি ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের চিফ ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়াতুল ইসলাম (আরিফ)। সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন, সংগঠনটির যুব ইউনিটের গবেষণাবিষয়ক সম্পাদক আকাশ মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির যুব ইউনিটের সভাপতি মো. জুলফিকার আলী হায়দার। ‘পাখি চিনুন, প্রকৃতিকে জানুন, জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি শনিবার শেষ হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট