নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা আটক

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সেলিম রেজা রিপন। তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে সেলিম রেজা রিপনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট