নগরীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম জয়নাল আবেদীন (৬৪)। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে ও নওহাটা পৌর যুবলীগ আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবলীগের সদস্য।

নগর পুলিশ জানায়, গত ২ জুন দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলার সূত্র ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার নিজ বসতবাড়ীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট