দুর্গাপুরে ৭ হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে প্রায় সাড়ে ৭ হাজার ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। রবিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী জেলার দূর্গাপুর থানার গোপালপাড়া গ্রামের আকরাম স্বর্ণকারের বসতবাড়ি সংলগ্ন পুরাতন পান হাটার সামনে পাঁকা রাস্তার উপর থেকে রাত ১টার দিকে সাত হাজার ৩৭৫ পিস ইয়াবা, একটি ট্রাকসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম শামীম রেজা (২৬)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামে।
পুলিশ আরও জানায়, শামীম রেজার দেহ ও ব্যবহৃত ট্রাক তল্লাশি করে অভিযুক্ত ট্রাক ড্রাইভার শামীম রেজার ড্রাইভিং সিটের নিচ থেকে একটি ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৩৮টি জীপারযুক্ত প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
