বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু নিহত

বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামে ভটভটির চাপায় তানভীর আহাম্মেদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সরেরহাট গ্রামের জনি আহাম্মেদের ছেলে এবং দাদপুর গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে তানভীর ভ্যানের পেছনে ঝুলে সরেরহাট বাজারে বাবার দোকানে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে সামনে থেকে আসা একটি ভটভটির নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভর্তির পর পরই মারা যায়। একই দিন রাত ১টায় গ্রামের বাড়িতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এলাকার চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন। অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট