বাগমারায় মোটরসাইকেল চুরির ঘটনা বাড়ছে
স্টাফ রিপোর্টার, বাগমারা
বাগমারার বিভিন্ন হাট-বাজারে মোটর সাইকেল সিন্ডিকেট চোরের উপদ্রুপ বেড়েছে। মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ বাজারের মেডিকেল সাব সেন্টারের সামনে থেকে স্থানীয় হারুন অর রশিদ মুনির নামে এক ফার্মেসীর মালিকের ডিসকোভার ১২৫ সিসি কালো রংগের মোটর সাইকেল চুরি হয়েছে। প্রতি দিনের ন্যায় মোহনগঞ্জ-কানপাড়াহাট সড়কের পাশে তিনি ফার্মেসীতে যান। তার ব্যবহিত মোটর সাইকেল ফার্মেসীর অদূরে মেডিকেল সাব সেন্টারের পাশে পাকিং করেন। তিনি দোকান খোলে পাশের চা স্টলে বসেন।
ভুক্তভোগী মনির মাষ্টার জানান, প্রতি দিনের মত ফার্মেসীতে প্রবেশের আগে দোকানের ধারেই চা স্টলে চা পান করেন। এর পাঁচ মিনিট পরে মুনির মোটর সাইকেল দেখতে গিয়ে তার কালো রংগের ডিসকোভার ১২৫ সিসি রাজশাহী-হ ১৬-০৩২৭ মোটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখোঁজির পর আর তা পাওয়া যায়নি। পরে তিনি বাজারের বিভিন্ন সিসি ক্যামেরায় তার মোটর সাইকেল চোরে নেয়ার দৃশ্য দেখেন। তবে চোর সনাক্ত করা তখনও সম্ভব হয়নি। বিকালে বাগমারা থানায় গিয়ে গাড়ি হারানোর বিষয়ে একটি সাধারন ডাইয়েরী করেছেন বলে জানিয়েছেন।
এদিকে এর আগে বাজারে এলাকার বাসুবোয়ালিয়া গ্রামের রন্জুসহ দুই জনের মোটর সাইকেল একই কায়দায় চুরি হয়েছে বলে ভুক্তভোগী মনির মাষ্টার জানিয়েছেন।
অপর দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার থেকে গত ১ মাসে অন্তত: ৪টি েেমাটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব চোরের বেশী ভাগ উপজেলা নিউমার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় বেশী ঘটছে বলে স্থানীয়রা দাবি করেছেন। উপজেলার মোটর সাইকেল চোর সিন্ডিকেটের একটি সক্রিয় দল উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তই মোটর সাইকেল মালিকদের চোখ ফাঁকি দিয়ে দিনে দুপুরে মোটর সাইকেল নিয়ে উধাও হচ্ছে। চোরদের সিসি ক্যামেরায় দেখা গেলেও প্রযুক্তি নির্ভরশীলতায় পুলিশের ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে করে এলাকার মোটর সাইকেল চালকরা উৎকন্ঠায় রয়েছে। স্থানীয়রা চোরের উপদ্রুপ দমনের সুব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে সাংবাদিকদের মাধ্যমে আবেদন জানিয়েছেন।
