রাসিক প্রশাসকের সঙ্গে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মদিনানগর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মদিনানগর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদ সংলগ্ন রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য রাসিক প্রশাসকের কাছে দাবি জানান। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মসজিদ কমিটির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মদিনানগর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সদস্য আবু জোসেফ, মো. নাজিম উদ্দিন, মো. মাগরিব আলী, শুকুর আলী, আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
