নগরীতে রোটারি ক্লাবের আনুষ্ঠানিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের আনুষ্ঠানিক ক্লাব পরিদর্শন (ওসিভি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর পর্যটন মোটেলের মিনি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা রিপসা ডি৬৪ কান্ট্রি কো–অর্ডিনেটর ড. ইস্তিয়াক জামান। বিশেষ অতিথি ছিলেন, রোটারিয়ান মাহমুদুল হাসান। ক্লাবের পরিচিতি তুলে ধরেন রাজশাহী অঞ্চলের সহকারী সমন্বয়ক রোটারিয়ান আনিসুর রহমান নোবেল।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও আসন্ন রোটারি কার্যক্রম নিয়েও আলোচনা হয়। আগামী ২৪ অক্টোবর রাজশাহী অঞ্চলে বিশ্ব পোলিও দিবস উদ্যাপনের জন্য হাসিবুল হাসান নান্নুকে চেয়ারপারসন মনোনীত করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ড. সাবরিনা আনামকে নতুন সদস্য হিসেবে বরণ করা হয়। একই দিন সন্ধ্যায় ‘রোটারি ফ্যামিলি নাইট’ অনুষ্ঠানে মো. আকবর আলী খানকে রোটারি পরিবারে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট