গ্রেপ্তার

বাঘায় শিশু হত্যা মামলার  মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার তদন্তে চিহ্নিত মূলহোতা মো. ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. গোলাম মোস্তফা (৫৭) তাঁর ছেলে শিশু শিমুল (২৮) ও শমজানুর রহমানকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দেওয়ার অভিযোগ করেন। পরে গুরুতর আহত শিমুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। পরে নিহত শিশুর বাবা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয় এবং ঘটনাটি তদন্তে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই মামলার তদন্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি দল বোয়ালিয়ার সবজিপাড়া এলাকার লাবনী বেগমের ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে শিশু হত্যা মামলার এজাহারভুক্ত ও তদন্তে মূলহোতা হিসেবে চিহ্নিত মো. ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইসলাম আলী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট