বাগমারায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকেরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকেও অভিন্দন্দন শুভেচ্ছা প্রদান
বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ এবং সহকারী কমিশনার ( ভূমি) মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আলহাজ মাষ্টার আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক মাহবুবুর রহমান মনি, আনোয়ার হেসেন প্রমুখ। এ সময় সঅংবাদিকরা সদ্য যোগদানকৃত বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নিকট বাগমারার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগমারার উন্নয়ন তরান্বিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন। বাগমারার সমস্যা ও উন্নয়নে সাংবাদিকদের তিনি সহায়তার আহবান জানান।
