আরডিএ’র চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ সুইট

স্টাফ রিপোর্টার

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ (সুইট)। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী সাক্ষরিত পত্রে তাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে আগামী এক বছরের জন্য আরডিএ’র চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট