নগরীতে পৃথক অভিযানে নারীসহ ৯ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী ,হানগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, এসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ও দিনে রাজশাহী মহানগরী (আরএমপি) গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

নগর পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে পবা থানা পুলিশ মধুসুদনপুর মধ্যপাড়া গ্রামের সুলতান আহমেদের (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৫০০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এর আগে রাত পৌনে ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে রাতিন (২২), ইসরাফিল হোসেন (২২) ও শ্রাবনকে (১৮) ৬০ গ্রাম গাঁজা তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন (৪৩) ও মুজাহিদুল ইসলামকে (৩২) এক বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির ৪১ হাজার ৮০০ টাকাসহ গ্রেপ্তার করে। একই দিন রাত ৯টার দিকে শাহমখদুম থানা পুলিশ নওদাপাড়া সিটির হাট মোড় থেকে শাহেদ হোসেনকে (৩০) ২৫টি ইয়াবা, ২ হাজার ৩৮০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে।  এ ছাড়া রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আতিক আলীকে (২৯) গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রাত সোয়া ১২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে (৪৬) ৯টি ইয়াবা ও ২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট