আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

দেশ-বিদেশের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ’র আওতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু হচ্ছে। এ লক্ষ্যে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিপ’র পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন (অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক), মাইনুল হাসান (যুগ্মসচিব ও উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক), ড. মতিউর রহমান (উপসচিব ও সহকারী নির্বাহী (প্রোগ্রাম পরিচালক) এবং জনাব মৌরীন করিম (উপসচিব ও সহকারী নির্বাহী (প্রোগ্রাম পরিচালক)। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক শামিম আহসান পারভেজ, পাবলিক হেলথ প্রোগ্রামের ভিজিটিং প্রফেসর ড. মুনসুর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মো. খালেদ বিন ইউসুফ (অব.)। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এতে মোট ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রাজশাহী কেন্দ্র থেকে ৪৫০ জন এবং ঢাকার কেন্দ্র থেকে ৭৫০ জন প্রশিক্ষণ নেবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট