নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা ইয়াবা ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার ও কাটাখালী থানা এবং বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি এসব অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নগর পুলিশ জানায়, গত সোমবার দুপুর পৌনে ৪টার দিকে কর্ণহার থানা পুলিশ কৈকুড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে দারুশা সরিষাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত ছতর হাজীর ছেলে আকাব্বর আলীকে (৭২) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের ওয়াজ নবীর ছেলে জিহাদ নবীকে (১৯) ১২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি বিসিক মঠপুকুর এলাকায় জনসাধারণের সহায়তায় অভিযান চালিয়ে কয়েরদারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আলিফকে (২০) দুই পিস ট্যাপেন্টাডল ও এক পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
