চেম্বারে এন্ট্রি-ডাম্পিং বিষয়ক সেমিনার

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কর্তৃক সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘এন্ট্রি-ডাম্পিং বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ চেম্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) নাসির-উদ-দৌলা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হাসেন আলী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপ-প্রধান আব্দুল লতিফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্ত বাজার অর্থনীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেলে ও দেশীয় শিল্পকে অন্যান্য প্রতিযোগিতা থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা এর নিয়ম অনুযায়ী এন্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং ও সেইফ গার্ড মেজার্সের মতো বাণিজ্য প্রতি বিধান ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী এসব বিষয়ে তদন্ত, দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, শুল্কনীতি ও বাণিজ্য চুক্তি পর্যালোচনা, রপ্তানী বৃদ্ধি, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে। সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন। সেমিনারে সভাপতিত্ব করেন  হাসেন আলী। সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনারের সদস্য এনামুল হক (যুগ্ম সচিব)। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ সর্বজনাব তৌহিদ হাসান, রেজাউল করিম, শাহ মইনুল হোসেন, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, তাসনিম হোসেন, রুহুল আমীন, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী, ফরহাদ হোসেন, আমিনুল ইসলাম এস.এম আহসান হাবীব।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট