নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

নগর পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম লাইনপাড়া (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের জামিল ইসলামের ছেলে। তার হেফাজত থেকে রাখা ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু চিশতিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত চান চিশতিয়ার ছেলে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ছায়ানীড় এলাকায় অভিযান চালিয়ে শান্ত ইসলাম (১৯) ও রিফাত আলী (২১) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট