নগরীতে পুলিশের অভিযানে ৫ মাদক কারবারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রতন (৩০) এবং উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে আব্দুল ওয়াহেদ (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কয়েরদাড়া বিলপাড়া এলাকায় রতনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় রতন ও তার সহযোগী আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৮ হাজার ৫০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। এদিকে, রাত পৌনে ৯ টার দিকে পবা থানা পুলিশ নওহাটা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুয়ারি গ্রামের শিশু ছদ্মনাম খালেক সাইফকে (১৭) গ্রেপ্তার করা হয়। তবে সেখান থেকে পালিয়ে যায় রতন (২৮)। এসময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি মথুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পবা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রহিদুল ইসলাম শাহরিয়ারকে (২৫) ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও রাত ৯ টার দিকে কাটাখালী পুলিশ ফাঁড়ি হাজরাপুকুর আদর্শ কলেজপাড়া এলাকা থেকে আরমান হোসেনকে (৩০) ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
