নগরীতে রেড ক্রিসেন্টের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ৯টি উপজেলার দলনেতা ও ইউনিট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের  সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং অসহায় মানুষের সেবা করাই এ সংগঠনের মূল লক্ষ্য।  স্বেচ্ছাসেবকদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করাই হবে স্বেচ্ছাসেবকদের প্রধান অঙ্গীকার।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট