পলাশী দিবস উপলক্ষে রাবিতে র‌্যালি ও সমাবেশ

পলাশী দিবস উপলক্ষে রাবিতে র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মৌন র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  সিনেট ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ কর্তৃক আয়োজিত এ  র‌্যালি উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন রাবি রেজিস্ট্রার ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর নির্বাহী পরিচালক প্রফেসর ড ইফতিখারুল আলম মাসউদ। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মো.সাকিবুল হাসান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন মাসুম বিল্লাহ, সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুর হোসেন, কবি মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, নজরুল পরিষদের সভাপতি মোস্তাক রহমান প্রমুখ।

বক্তাগণ বলেন,  পলাশী হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু মিত্র সহজেই সনাক্ত করা সম্ভব। পলাশীর পর যেমন আধিপত্যবাদের গোলামরা এদেশের সম্পদ লুট করেছিল তেমনি ভাবেই নব্য মীর জাফররা গত দেড় দশকে এদেশের সম্পদ লুটপাট করে দেশকে করে রাজ্য করার চেষ্টা করেছে। পলাশীর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের কে দেশরক্ষা ও দেশ গড়ার কাজে অংশ গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়াতে পলাশীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট