বাগমারায় ভবানীগঞ্জ পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার,বাগমারা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রোববার থেকে বাগমারার ভবানীগঞ্জ শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করেছে পূবালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখা। ‎ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচির উদ্বোধনী দিনে বাগমারা শাখার প্রধান ইফতে খাইরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম ও আঞ্চলিক কার্যলয়ের রিজিওনাল রিলেশনশিপ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যলয়ের এজিএম আবু জাফর মোঃ রাকিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংক ভবন মালিক আব্দুস সোবহান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাফিজুর রহমান, সামসুল ইসলাম, বাবুসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধি ও গ্রাহক বৃন্দ। ‎প্রধান অতিথি  সাজিদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একক কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট