বাগমারায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ড হতে ভবানীগঞ্জ পৌর জামায়াতে আমীর আশরাফুল ইসলাম আসিক এর নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে বাজারের দোকানী ও পথচারীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মোঃ আঃ আহাদ কবিরাজ, বাগমারায় জামায়াতের উপজেলা নির্বাচনে প্রার্থী ডাঃ আলমগীর হোসেন, জামায়াতের আমীর বাবুল হোসেন, সেক্রেটারী ওয়ারেশ আলী, জামায়াতের সাবেক আমীর মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, সামসুল হক, জামায়াত নেতা আব্দুস সালাম, গাফ্ফার, আব্দুল লতিফ সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ জামায়াতের ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি সহ স্থানীয়দের হাতে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার মূলক লিফলেট বিতরণ করেন।
