গ্রেফতার1

নগরীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার চারখুটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি’র একটি আভিযানিক দল চারখুটা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাদুকে (৪৫) গ্রেপ্তার করে। র‌্যাব সূত্রে জানা যায়, চেক জালিয়াতির একটি মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার সাদুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট