তানোরে খাড়ির ধারে থেকে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে খাড়ির ধারে থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মোহাম্মদ আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিলার নাম সোনাভান (৮০)। তিনি মোহাম্মদ আলীপুর গ্রামের কমিনের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সকালে ছাগল চরাতে যান। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করেন। তার কোন খোঁজ পায়না। কিন্তু সন্ধ্যার দিকে এলাকার লোকজন সোনাভানের লাশ খাড়ির ধারে দেখতে পেয়ে বাড়ির লোকজন কে খবর দেন। এসময় পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।পোস্টমর্টেম রির্পোট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
