গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে শনিবার (১৩ জুন) দুপুরে রহনপুর পৌর এলাকার পিরাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিম গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ সহ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ বনজ ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য . মিজানুর রহমান তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি সুধীজন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট