নগরীতে গ্রামীণফোনের সাবেক কর্মচারিদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ‘গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী’।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ অংশীদারিত্ব বাবদ বিপুল পরিমাণ অর্থ এখনো বকেয়া রয়েছে। বর্তমানে এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় পৌঁছেছে। বক্তারা আরও বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া লভ্যাংশ পরিশোধের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী ও আবু সুফিয়ান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট