রাজশাহী নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফল
রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে ক্রিকেট প্রতিযোগিতায় বোয়ালিয়া মডেল থানা ১০৮ রানের বিরাট ব্যবধানে হারায় পবা উপজেলাকে। টস জয়ী বোয়ালিয়া মডেল থানা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। দলের পক্ষে দিপ্ত ৯০, সাদিদ ৬৬ ও রাহাত ১৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে হযরত ২৭ রানে ৩টি উইকেট নেন। ১৯২ রানের টার্গেট নিয়ে পবা উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৫ উইকেটে গুড়িয়ে যায়।(৮৩ রান)। দলের পক্ষে সর্বোচ্চ সাদাফ অপরাজিত ২৫ ও রাফি ২০ রান করে। বিপক্ষ দলের পক্ষে সামিন ১৪ রানে ২টি উইকেট নেন। এদিকে বালিকা বিভাগে পবা উপজেলা ১২ রানে হারায় পুঠিয়া উপজেলাকে। টস জয়ী পবা উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ মায়া ৭ রান করে। বিপক্ষ দলের পক্ষে কুবরা ৯ রানে ১টি উইকেট নেন। ৪২ রানের টার্গেট নিয়ে পুঠিয়া উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ২৯ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মারিয়া ৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে আমানা ৮ রানে ৩টি ও নন্দিনি ২ রানে ২টি উইকেট নেন।
