নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমাবর্তন ১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ১ডিসেম্বর প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ১ম সমাবর্তন আয়োজন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান সমাবর্তন আয়োজন প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রথম এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে ২৭তম ব্যাচ পর্যন্ত এবং প্রথম ব্যাচ থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। সম্ভাব্য ৫,০০০ গ্রাজুয়েট প্রথম এসমাবর্তনে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গনকেই সমাবর্তন অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বক্তা হিসেবে থাকবেন লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদ। সমাবর্তন সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক যঃঃঢ়ং://পড়হাড়পধঃরড়হ.হনরঁবষরনৎধৎু.পড়স- এ প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান সংক্রান্ত বিস্তারিত জেনে নিয়ে তা পূরণ করতে পারবেন। এছাড়া অফিশিয়াল ওয়েবসাইট যঃঃঢ়ং://িি.িহনরঁ.বফঁ.নফ/ও ফেসবুক পেজ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/হনরঁবফঁ- এর মাধ্যমেও বিস্তারিত তথ্য জানা যাবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট