|

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো: জাফর মিয়া (৬৫); রাজশাহী জেলার চারঘাট গ্রামের পাষুন্ডিয়া গ্রামের মো: এমদাদ ওরফে এনদার ছেলে মো: ইমন (২৫) এবং মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রবিন হোসেন (৩২)।

গতকাল ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) এলাকা থেকে জাফরকে আটক করা হয়। একই দিনে বেলা আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানাধীন রাজশাহী কোর্টের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ থেকে ইমনকে আটক করা হয়। এছাড়া, বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকা থেকে রবিনকে আটক করা হয়। একই দিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় মোঃ বাদল (৪০), পিতা-মৃত বদিউজ্জামান ওরফে বদি, কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১০৩ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলাতক আসামির ফেলে যাওয়া ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় পেনাল কোডে ১০ টি, মাদক ১ টি এবং পাবনা ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে ১ টি মামলা চলমান রয়েছে

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts