পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পানিতে ডুবে দুই চাচাত ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। তারা দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নাচোলে মারা যাওয়া শিশুটির নাম আসমাউল হোসেন (২)। সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মানিক আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি ঘাটে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে যায়। এসময় দুই চাচাতো ভাই একসঙ্গে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তাই স্বজনরা দুই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

অন্যদিকে, নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা যায়। পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এবং নাচোল থানার ওসি আছলাম আলী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট