ডুবেভুমিমন্ত্রী ও রাসিক প্রশাসকের শোক সাবেক এমপি নাদিম মোস্তফার বড় ভাইয়ের ইন্তেকালডুবে

স্টাফ রিপোট

রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মরহুম নাদিম মোস্তফার বড়ভাই এস.এম নুরুদৌলা মন্জুর ইন্তেকাল করেছেন। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)।

গত শনিবার বাদ যোহর পাঠানপাড়া জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি এবং রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট