জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  জাতীয়তাবাদী লেখক ফোরাম,  রাজশাহীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এবং রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশিহী ডক্টরস এসোসিয়েশনএর সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী।

রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্ট এ আরিফুল ইসলাম মারুফ  এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য  রাখেন মাহবুব সিদ্দিকী , প্রফেসর ড. ফৌজিয়া এদিব ফ্লোরা শাপলা, ড. শেখ মেহেদী মোহাম্মদ, প্রফেসর ড. দিল আরা হোসেন রুনা, প্রফেসর ড  শাহনাজ পারভীন রূমী, সাংবাদিক ডালিম হোসেন শান্ত, অ্যাডভোকেট কামরুজ্জামান ইরান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া অতি অল্প বয়সে রণাঙ্গনে যে বিস্ময়কর অবদান রাখেন তার মূল্যায়ন হওয়া দরকার। রাষ্ট্র পরিচালনায় তাঁর অসামান্য অবদান বাংলাদেশকে শুধু স্থিতিশীল  ও স্বনির্ভরই  করেনি বরং বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বাড়িয়েছিল। তিনি সততা এবং দেশপ্রেমের যে অনন্য নজীর স্থাপন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিরল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, তাঁর চিন্তা চেতনা ও দর্শন কে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা দরকার।  তাঁর দূরদর্শীতা আজ অবধি বাংলাদেশের সুস্থ রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়ে চলেছে। এদেশের প্রতিটি সেক্টরে তাঁর অবদান রয়েছে। শোষণ আর অপশাসনে তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া দেশ কে তিনি আধুনিকতার ছোঁয়া দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখা জাতি হিসেবে পরিচিত করেছিলেন। জাতি কৃতজ্ঞভরে চিরকাল স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট