পুঠিয়ায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শিবু দাস, রাজশাহী শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, ভাল্লুকগাছী পাচানীপাড়া দাক্ষিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, শিখা প্রকল্পের এফসি সড়ক নিরাপত্তা কর্মসুচির পংকজ কুমার বিশ্বাস,  পুঠিয়া থানা পুলিশ, সাংবাদিক মোহাম্মদ আলী, ছাত্র/ছাত্রী  ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব একজন ভুক্তভোগীর পুরো জীবনজুড়ে থেকে যায়। এটি শিশু ও নারীদের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট