জেলা পরিষদ প্রশাসককে মোহনপুর বিএনপির সম্মাননা
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক দিয়েছে মোহনপুর উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মুন প্রধান অতিথি এরশাদ আলী ঈশার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রেখেছেন।” সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম অরণ্য, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সদস্য সচিব ববিতা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।
