রুয়েটে অনুষ্ঠিত হলো ‘এআই ফর বিডি টেক কার্নিভাল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট। গত বৃহস্পতিবার (৮ মে) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কার্নিভালের তিনটি সেগমেন্টের মধ্যে রোবোটিক্স সেগমেন্ট গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছিল। এবারের আয়োজনে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিং (১ম থেকে ৫ম শ্রেণি) এবং সি/পাইথনে প্রবলেম সলভিং (৫ম থেকে ১২শ শ্রেণি) সেগমেন্ট। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইটি সেগমেন্ট মিলিয়ে ৬০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা এক ঘণ্টার মধ্যে পাঁচটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের সুযোগ পান। আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ) বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি বলেন, “আগে বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং কনটেস্টের সঙ্গে পরিচিত হতো। এখন স্কুল জীবনেই তারা প্রোগ্রামিং ভাষার সঙ্গে পরিচিত হচ্ছে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারছে—এটি অত্যন্ত উৎসাহজনক।”

তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে এমন কেউ ছিল না, যে অন্তত একটি সমস্যাও সমাধান করতে পারেনি। এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি আয়োজন করা উচিত বলেও মত দেন তিনি। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন জানান, প্রতিষ্ঠানটি গত ছয় বছর ধরে স্কুল পর্যায়ে ঝঞঊগ শিক্ষা নিয়ে কাজ করছে। উন্নত দেশগুলোতে ঝঞঊগ শিক্ষা মূল পাঠ্যক্রমের অংশ হলেও বাংলাদেশে এখনো এটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত করতেই রুয়েটে এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট