রাজশাহী প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ-এর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
রাজশাহী প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ অফসেট প্রিন্টিং প্রেসের স্বত্তাধিকারী বেলাল আহমেদ গতকাল বেলা সোয়া টায় হৃদ যন্তের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর পারিবারিক সূত্র জানায় গতকাল হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। এতে তাঁর পরিবারের লোকেরা রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল বাদ এশা উপশহর কড়াইতলা মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে তাঁকে হেতম খা গোরস্থানে দাফন করা হয়।
