রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে ৮ শিশু ভর্তি হয়েছে। এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ শিশু। বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১২ শিশু। ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৯২৬ জন শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট