রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও ডিজিটাল স্কেল জব্দ করা হয়েছে।

নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। মৃত ঝড়ু শেখের মেয়ে ও সাজিদুল হক সাজিদের স্ত্রী রোজিনা খাতুনের (৪৫) বাড়িতে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহেরুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় রোজিনার বাড়ি থেকে ৫৩ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ১৬ হাজার ৬৯০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই দিন সকাল পৌনে ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ উপর ভদ্রা এলাকায় মৃত ইস্রাফিলের মেয়ে ও মৃত কাশেম আলীর স্ত্রী মোছা. বীনা বেগমের (৫৫) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল স্কেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাত ৯টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে (৩০) ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রুহুলের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ বায়া বারইপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে বারইপাড়া গ্রামের মো. ওবাইদুল হকের ছেলে মো. মুরসালিন রেজাকে (৩০) ১৮ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট