কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ
|

কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। এরই ধারাবাহিকতায় কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (অও ঝচ)কারগরী দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কমৃসুচি অন্টুছঠত হয়েছে। বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধি ত্বরান্বিত করতে  ব্র্যাক একটি বিস্তৃত  প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে ব্র্যাকের প্রায় ৪,৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে সেবা প্রদান করছেন,গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই উদ্যোগ গ্রহন হয়েছে।

সোমবার রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কৃত্রিম প্রজনন সেবা কর্মীদের নিয়ে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক (অও ঝচ) এন্টারপ্রাইজের হেড অব সেলস/এজিএম এ কে এম মো. রবিউল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোবাশ্বার হোসাইনপলাশ, রাজশাহী লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার মো. শামীম আহসান এবং ব্র্যাক জেলা প্রতিনিধি মো. মহসিন আলী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts