মাছের ঢলন প্রথা বাতিলের নির্দেশ দিলেন : এমপি চাঁদ
বাঘা প্রতিনিধি
মাছের ঢলন প্রথা বাতিলের জন্য তাগিদ দিয়ে এমপি আবু সাঈদ চাঁদ বলেছেন, দুর্নীতি বন্ধ করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ গড়া তুলা সম্ভব হবে। ফ্যামিলি কার্ড সবাই পাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় কোন সুযোগ নেই। বিরোধী দল অহেতুক মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। বাঘায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। বক্তব্য রাখেন ওসি সেরাজুল, মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফি, আফাজ উদ্দিনসহ মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার । আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, পোনা অবমুক্তকরণ ও নিরাপদ মৎস্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।
