বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম
রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারি ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। তিনি সবাইকে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক শাহাদাৎ হোসেন এবং জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকবৃন্দ।
