২০২৬ বিশ্বকাপ ফুটবল সাইডলাইন থেকে শোনা যায় ইসমাইলের হাড় ভাঙার শব্দ

এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের সাক্ষি হলো এবারের ফুটবল বিশ্বকাপ। কাতারের খেলোয়াড়ের কড়া ট্যাকেলে পা ভেঙে গেছে কানাডার ইসমাইল কোনের। আঘাত এতটাই গুরুতর যে, হাড় ভাঙার শব্দ শোনা যায় সাইডলাইন থেকে। ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবারে ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে কানাডা। বিশ্বকাপের তিন আসর মিলিয়ে এটি তাদের প্রথম জয়। এই জয়ে প্রথমবার পরের রাউন্ডে খেলারও স্বপ্ন দেখছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। দিনটি তাই কানাডিয়ানদের হওয়ার কথা ছিল উৎসবের। এখন তা রূপ নিয়েছে দুর্বিষহ যন্ত্রণায়। ম্যাচের ৫৪তম মিনিটের ঘটনা এটি। মাঝমাঠের সাইডলাইনের কাছে বল দখলের লড়াইয়ে ইসমাইলকে কড়া ট্যাকেল করেন কাতারের আসিম মাদিবো। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে কাতরাতে থাকেন ইসমাইল। পাশে থাকা খেলোয়াড়রা জরুরী সংকেত পাঠান সাইডলাইনে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী ইসমাইল। ম্যাচ শেষে ঘটনার ভয়াবহতা তুলে ধরতে গিয়ে কানাডা কোচ জেসি মার্শ বলেন, “এটা ঘটেছে ঠিক বেঞ্চের সামনেই, আমরা সবাই শব্দ শুনতে পেয়েছি। তখনই আমি বুঝে যাই, এটা অনুশীলনে পাওয়া তাহোনের ওই চোটের মতোই। সবাই হাড় ভাঙার শব্দ শুনেছিল।” সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট