মুশফিককে ছাড়িয়ে সবার উপরে এখন শান্ত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে এক অনবদ্য সেঞ্চুরি করে ফিরেছেন নাজমুল হাসান শান্ত। বাংলাদেশের অধিনায়ক ১২৯ বলে ১২ চার ও ২ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছালেন। পাঁচ ম্যাচে চতুর্থবার সেঞ্চুরি হলো তার। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম সেঞ্চুরি। তাতে ইতিহাস গড়লেন তিনি। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মাত্র ১৭ ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন শান্ত। ৩৪ ম্যাচে চার সেঞ্চুরিতে পেছনে পড়ে গেলেন মুশফিক। ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে প্রথম সেঞ্চুরি করেন তিনি। তারপর গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে জোড়া সেঞ্চুরি করেন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একই বছর নভেম্বরে শতক হাঁকান শান্ত। গতকাল মিরপুরে গড়লেন ইতিহাস। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট