আইসিসি র্যা ঙ্কিং-এ তিন পেসারের বড় লাফ অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

আইসিসি র‌্যাঙ্কিং-এ তিন পেসারের বড় লাফ অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

নতুন প্রভাত ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুফল পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। কিউইদের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ১১ ধাপ এগিয়ে শরীফুল ২৮তম এবং ১৪ ধাপ এগিয়ে মোস্তাফিজ ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত (৩২তম) এবং ১৫ ধাপ এগিয়েছেন লিটন দাস (৬৫তম)। তবে বড় খবর এসেছে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে; এক ধাপ এগিয়ে যৌথভাবে বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ২৭৫। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও সুখবর আছে। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝোড়ো ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

    আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে ৬৮ রানে যোগ করেন। হাসিনি পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রিতু মনি। তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।চার…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কবে ফিরছেন হাসান মাহমুদ?

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে। ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • পিএসএল পাকিস্তান তরুণের হ্যাটট্রিক

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন পেশোয়ার জালমির এই তরুণ পেসার। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    রাজশাহীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

    স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর কাটাখালির নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসির একটি দল জানতে পারে, রাজশাহীর নগরীর কাটাখালী থানা নওদাপাড়া এলাকায় কতিপয়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন