ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র
|

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র

নারী ফুটবলের র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঋতুপর্ণাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। র‌্যাংকিং পরিবর্তন না হলেও দুই পয়েন্ট কমেছে বাংলাদেশের। ঋতুপর্ণাদের বর্তমান পয়েন্ট ১১৬৬।

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম করলেও ঐ ম্যাচ থেকে ০.৩৯ রেটিং পয়েন্ট যোগ হয়। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে কমেছে ৪.৮৭।

আগামীকাল সাফ নারী টুর্নামেন্টের ড্র। সাফের ঢাকা কার্যালয়ে দুপুর একটায় শুরু হবে এই ড্র। আজ প্রকাশিত ফিফা র‌্যাংকিং অনুযায়ী সাফের ড্রয়ের পটগুলো সাজানো হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৯ ও নেপালের র্যাংকিং ৮৭। বাকি দেশগুলো বাংলাদেশের চেয়ে পিছিয়ে।

২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী টুর্নামেন্টের আসর। এবার বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা মিশন। গত দুবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফের টুর্নামেন্টের ফলাফল ১৬ জুন প্রকাশিতব্য ফিফা র্যাংকিংয়ে প্রভাব ফেলবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *