জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর জয়ী
স্পোর্টস রিপোর্টার
কানাই কানাই স্টেডিয়ামের গ্যালারীগুলো ছিল্ োদর্শকে দর্শকে ভরপুর। দর্শকের হাততালি আর উচ্ছাসে খেলা ছিলো দেখারমত। লড়াই হযেছে হাড্ডাহাডি। গতকাল সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত খেলায় গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল ৫-২ গোলের বিরাট ব্যবধানে হারায় গোদাগাড়ী উপজেলা ফুটবল দলকে।
বিজয়ী দলের ইদ্রীশ, রিদয়, মোমিন ১টি করে ও বাদল ২টি গোল করে। বিজিতী দলের পক্ষে আলিশ ও সমুন ১টি করে গোল করে। খেলা পরিচালনা করেন আকতার , তাকে সহযোগিতা করেন খালেক, সুজন ও রেজা। আজকের খেলায় মহানগর ফুটবল দল ও পবা উপজেলা ফুটবল দল অংশ নেবে। এদিকে এই আয়োজনের বিষয় সর্ম্পকে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী সাংবাদিকদের জানান আমরা ওর্যাল্ডকাপ আদলে এই টুনাৃমেন্ট আযোজন করেছি। রাজশাহীর ছেলে মেয়েরা যেন মাদকমুক্ত সমাজ গড়তে পারে। তারাই আমাদের ভবিষ্যতে দেশকে উন্নতর শিখরে তুলে দিবে। এই খেলা দেখার জন্য দর্শক ছিলো গ্যালারীতে ভরপুর । আগামীতে আরোও দর্শকের সমাগম ঘঠবে স্টেডিয়ামে বসার ঠাঁই থাকবেনা। তারপরেও চেস্টা করবো খেলাগুলো যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এ সময এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর,জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হকসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।
