পানিতে ডুবে শিশুর মৃত্যু

নগরীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত হোসেন (১৩)। সে চারঘাটের কাগিরপাড়া এলাকার ইমন আলীর ছেলে। সে নগরীর কাদিরগঞ্জ এলাকার রওজাতুমসালেহীন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই শিক্ষার্থী নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে কাদিরগঞ্জ পুকুরে সে পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্র আরাফাতকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট