গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা রাসিক প্রশাসকের

স্টাফ রিপোর্টার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি মহোদয়ের রাজশাহীতে আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক।

শাহ মখদুম বিমানবন্দরে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট