মোহনপুরে কমিটি গঠনের লক্ষ্যে সমাবেশ
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে ৬টি ইউনিয়ন ও ৫৪ টি ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব জাকারিয়া মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান ফিফটি, ধূরইল ইউনিয়নের কৃষকদলের সভাপতি সাদ্দাম হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নের সভাপতি শাহিন আলম, রায়ঘাটি ইউনিয়নের সভাপতি খয়ের উদ্দিন, বাকশিমইল ইউনিয়নের সভাপতি আলমগীর প্রমুখ।
