বিএমডিএতে বিদায় সংবর্ধনা
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান (এনডিসি) কে বিদায় সংবর্ধনা দিয়েছে বিএমডিএ পরিবার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে প্রধান কার্যালয় ক্যাম্পাস মাঠে বিএমডিএ‘র সকল কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিততে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম। অনুষ্ঠানে বক্তারা বিদায় নির্বাহী পরিচালকের কর্মদক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত থেকে বলেন, আমাদের বিদায়ী নির্বাহী পরিচালক দায়িত্ব পালনকালে বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা বিএমডিএ‘র অপ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং মানবিক আচরণ সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
সভাপত্বির বক্তব্যে ড. মো আবুল কাসেম বলেন, বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান স্যারের নেতৃত্বে বিএমডিএ‘র কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তিনি একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জন্য গর্বের বিষয় তাঁর পদোন্নতি। নতুন দায়িত্বেও তিনি সফলতার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কুদরত-ই-ইলাহি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুর বারী প্রমুখ।
