জয়পুরহাটে সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য(এমপি) সুরাইয়া জেরিন রনির  মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের  দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি প্রধান অতিথির বক্তব্যে- দলকে আরো শক্তিশালী ও সক্রিয় করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জয়পুরহাট জেলার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানে সর্বদা  জয়পুরহাটবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে অন্যান্যের মধ্যে- জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি  যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব সহ  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি জয়পুরহাট প্রেসক্লাবে স্থানীয় সংবাদকর্মীদের সাথে পৃথক মতবিনিময় করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট